নিজস্ব প্রতিবেদক:পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, অবণ্টিত লভ্যাংশ যোগ্য বিনিয়োগকারীকে বন্টন, শেয়ারের নিরাপদ সংরক্ষণ এবং বাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)। প্রতিষ্ঠানটিকে আরো বেশি বিনিয়োগকারীবান্ধব করতে উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির পরিচালন আইনেও পরিবর্তন আসতে যাচ্ছে। এরই মধ্যে ওই আইনের খসড়া প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানটিকে আরো বেশি বিনিয়োগকারীবান্ধব করতে উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির পরিচালন আইনেও পরিবর্তন আসতে যাচ্ছে। এরই মধ্যে ওই আইনের খসড়া প্রকাশিত হয়েছে।
বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রণীত ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড আইন-২০২১’ অনুযায়ী পরিচালিত হচ্ছে সিএমএসএফ। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের পক্ষে অবণ্টিত নগদ লভ্যাংশ, বোনাস শেয়ার, রাইটস শেয়ারসহ বিভিন্ন সম্পদের কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে।
এমন পরিস্থিতিতে বিদ্যামান আইনটি বাতিল করে প্রতিষ্ঠানটির কার্যকারিতা আরো বাড়াতে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) আইন, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেয় বিএসইসি। এরই মধ্যে প্রস্তাবিত সিএমএসএফ আইন, ২০২৬ এর খসড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে (এফডিআই) প্রকাশিত হয়েছে। বর্তমানে এটি যাচাই ও নীতিগত পর্যালোচনার জন্য অপেক্ষমাণ রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই বিধামালাটি কার্যকর হলে সিএমএসএফ বাংলাদেশের পুঁজিবাজারে একটি আধুনিক নগদ লভ্যাংশ বিতরণকেন্দ্র হিসেবে কাজ করার সুযোগ পাবে। এর মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নগদ লভ্যাংশ বিতরণ প্রক্রিয়া আরও ডিজিটাল, স্বচ্ছ ও কেন্দ্রীয়ভাবে পরিচালিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে বিনিয়োগকারীরা একটি অর্থবছরে পাওয়া লভ্যাংশের ওপর উৎসে কর্তিত করের ট্যাক্স চালান ও ট্যাক্স ডিট্রাকশন সার্টিফিকেট একক প্ল্যাটফর্ম থেকে পাওয়ার সুযোগ পাবেন।
এছাড়া, নতুন এই বিধামালার আওতায় সিএমএসএফ তার সঞ্চয় থেকে প্রাপ্ত সুদ আয় ও অন্যান্য বৈধ আয়ের একটি অংশ ব্যবহার করে পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) আর্থিক সাক্ষরতা কর্মসূচিতে সহায়তা, বিনিয়োগকারীদের মধ্যে ফিন্যান্সিয়াল লিটারেসি বাড়াতে সহযোগিতা এবং তালিকাচ্যুত কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে সহায়তা এবং পুঁজিবাজারের অন্যান্য অংশীজনদের দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রমে এই অর্থ ব্যয় করতে পারবে। এই উদ্যোগ দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানো, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24