"আবুল হাসনাত রাসেল " হরিরামপুর
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আসন্ন বলড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মৃধা মোঃ গোলাম রসূল (শাহিন) স্থানীয় বাসিন্দাদের কাছে দোয়া, সমর্থন ও সকলের সহযোগিতা কামনা করেছেন।তিনি বলেন, নির্বাচিত হলে বলড়া ইউনিয়নকে সুসংঠিত করে একটি আধুনিক, নিরাপদ, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়নে পরিণত করতে কাজ করে বলড়া ইউনিয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। শিক্ষা, সড়ক উন্নয়ন, কর্মসংস্থান, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান।
মৃধা মোঃ গোলাম রসূল (শাহিন) দাবি করেন, বিগত সরকারের আমলে তিনি রাজনৈতিক কারণে গ্রেফতার ও নানাবিধ নির্যাতনের শিকার হয়েছেন।পাশাপাশি দীর্ঘদিন সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় বর্তমানে তিনি ব্যাপক জনসমর্থন পাচ্ছেন।তিনি আরও বলেন, দলীয় রাজনীতির পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে তৃণমূল পর্যায়ে তিনি পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
স্থানীয়দের একটি অংশের মতে, মৃধা মোঃ গোলাম রসূল (শাহিন) এর সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থানে রয়েছেন। তবে এ বিষয়ে নির্বাচন-সংশ্লিষ্ট কোনো সরকারি বা স্বাধীন জরিপের তথ্য পাওয়া যায়নি।ইতিমধ্যে তিনি রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়ন,শিক্ষা,সামাজিক কার্যক্রম ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে বিশেষ করে তরুনদের কাছে ও মা বোনদের ভালোবাসা এবং সমর্থন পাচ্ছেন।রাজনৈতিক সূত্রে জানা যায়,তিনি সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রদল নেতা। জেলা যুবদলের সাবেক সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা বিএনপির সহ - সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মৃধা মোঃ গোলাম রসূল (শাহিন) বলেন "জনগণের সমর্থন পেলে বলড়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করার অংগীকার নিয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আশা ব্যাক্ত করেন।তিনি বলড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24