
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং ওষুধ জব্দ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বিজিবি কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর মাটিলা এবং মাধবখালী বিওপি পৃথক দুটি অভিযানিক টহল দল মহেশপুর এবং জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭২ বোতল মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ এবং ৫০ পিস ওষুধ আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ৩ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24