স্পোর্টস ডেস্ক: আইসিসির জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। পুরুষ বিভাগে তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।
সংক্ষিপ্ত তালিকায় তানজিদ তামিমের দুই প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্রেভস ও হ্যারি ব্রুক। আজ মাসসেরার তালিকা প্রকাশ করেছে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন— ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট, শ্রীলঙ্কার হার্শিতা সামারাবিক্রমা ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে ছিলেন তানজিদ তামিম। ওয়ানডের বিপরীতে টি-টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ। তবে দুই সংস্করণের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।
ওয়ানডের ১৫৯ রানের মধ্যে শেষ দুটিতে ফিফটি করেন তানজিদ তামমি।
তার ইনিংসগুলো—৮, ৫৭ ও ৯৪। সংক্ষিপ্ত সংস্করণের শেষ দুই ইনিংসেও ফিফটি পান তিনি। ইনিংসগুলো হচ্ছে—১৬, ৫৮ ও ৬৬*। মোট রান করেন ১৪০।
অন্যদিকে ব্যাট-বলে দুর্দান্ত ছিলেন গ্রেভস।
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জুলাই মাসে ২ টেস্টে ২১৫ রান করেন। উইকেট নেন ৮টি। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলেন ১৮০ রানের দুর্দান্ত ইনিংস।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো করতে না পারলেও টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য ছন্দে ছিলেন ব্রুক। ওয়ানডের ৩১ রানের বিপরীতে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে সর্বোচ্চ ২২৯ রান করেন তিনি। ৫ ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান করে সিরিজসেরাও হন ইংল্যান্ডের অধিনায়ক।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24