জাকির ফরাজীঃ
পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে যোগদান করেছেন সোহরাব হোসাইন।
মঙ্গলবার (১১ আগস্ট) তিনি পিরোজপুর জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদান উপলক্ষে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
সোহরাব হোসাইন দায়িত্ব পালনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে পিরোজপুর জেলা পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24