রিপোর্টর শাফায়াত হোসানঃ
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী মোঃ ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী মোঃ ববি হাজ্জাজ বলেন, দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের গুরুত্ব সর্বাধিক। বর্তমান সরকার শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা ও ভবিষ্যৎ গঠনে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীরা যেন ভালোভাবে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এম এস আহমেদ আলী। তিনি বলেন, মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে তিনি ভবিষ্যতে আন্তরিকভাবে কাজ করতে চান।
এম এস আহমেদ আলী আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তিনি সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের শেষে উত্তীর্ণ সকল শিক্ষার্থীর সাফল্য কামনা করে তাদেরকে দেশ ও জাতির ভবিষ্যৎ হিসেবে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24