মাধবপুর প্রতিনিধি:
ফোরকান উদ্দিন রোমান, হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শাকিল মোবাইল এক্সেসরিজ এন্ড কার্নিভাল ইন্টারনেট। বুধবার (১২ আগস্ট) প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।শাকিল মোবাইল এক্সেসরিজ এন্ড কার্নিভাল ইন্টারনেটে মোবাইল ফোনের বিভিন্ন এক্সেসরিজ, প্রয়োজনীয় সামগ্রী ও ইন্টারনেট-সংক্রান্ত সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা বলেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য ও সেবা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। চৌমুহনী বাজারের ব্যবসা-বাণিজ্যে প্রতিষ্ঠানটি নতুন মাত্রা যোগ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24