আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন ইমাম পরিষদের উদ্যোগে মা'দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৩ আগস্ট) বিকেলে বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে এই মা'দকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নরসিংদী -৩ শিবপুর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
জামিয়া ফারুকিয়া শেরপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মোছলেহ উদ্দিন সাহেবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনুর মিয়া, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার,বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল রাকিবুল ইসলাম,কুন্দারপাড়া বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি এনামুল হক ভুইয়া সাদেক, বিশিষ্ট ফিড ব্যবসায়ী মোঃ হাশিম মৃধা, মাওলানা আব্দুল বাসেত কাসেমী, কুন্দারপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমান মিয়া, মুফতি শেখ আব্দুল কাইয়ুম মাদানী, বাঘাব ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রশিদ মাস্টার, বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরুণ মৃধা, শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: সাদেক মিয়া প্রমুখ। এছাড়া উপজেলা ও বাঘাব ইউনিয়ন ইমাম পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24