সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশ^ম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি কাভারভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন চোরকারবারীদের আটক করে ডিবি কার্যালয়ে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
আটককৃতরা হলেন,মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরা গ্রামের বিল্লাল খাঁেনর ছেলে মোঃ সজীব হোসেন(২৪) ও ঢাকা কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেম্বর গ্রামের মণির হোসেনের ছেলে বিল্লাল মিয়া(৩০)।
শুক্রবার ভোরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই সাব্বির হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্য মণির হোসেন,ইমরান হোসেনসহ একটি দল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে রাস্তার উপরে একটি কিাভারভ্যানে অবৈধ ভারতীয় মালামাল আছে এমন সংবাদের ভিত্তিতে একটি কাভারভ্যানে ৩৭ বস্তা ভারতীয় অবৈধ জিরা,৩২ বস্তা ফুসকাসহ চোরাচালানের সাথে জড়িত দুই চোরাকারবারীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক কাভারভ্যান ১০ লাখ টাকা এবং জিরা ও ফুসকার মূল্য ১২ লাখ টাকা সহ মোট ২২ লাখ টাকার মালামাল হবে বলে ডিবি পুলিশের ধারনা। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে নেতৃত্বেদানকারী এস আই মোঃ সাব্বির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা সুনামগঞ্জ জেলাকে মাদক,জুয়াসহ সকল অপরাধ দমন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আমাদের পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আইন শৃংখলা বাহিনীর প্রতিটি সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছি বলে তিনি জানান
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24