
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে কৃতি শিক্ষার্থী শামস মাহমুদ।
শামস মাহমুদের বাবা ধরইল গ্রামের কৃতি সন্তান ও শাহজাদপুর জামিরতা ডিগ্রি কলেজের প্রভাষক সুলতান মাহমুদ। ছেলের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের দিকনির্দেশনায় শামস মাহমুদ এ কৃতিত্ব অর্জন করেছে বলে জানা গেছে।শামস মাহমুদের বাবা সুলতান মাহমুদ বলেন, “ছেলের এই ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং তার নিজের কঠোর পরিশ্রম রয়েছে। ভবিষ্যতে সে যেন আরও ভালো ফলাফল করে মানুষের মতো মানুষ হতে পারে, এ জন্য সবার দোয়া চাই।”
ধরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, “শামস মাহমুদ একজন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার জিপিএ-৫ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি, উচ্চশিক্ষায়ও সে ভালো ফলাফল অর্জন করবে।”
শামস মাহমুদের এ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24