
জাকির ফরাজীঃ
পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও অধ্যক্ষ মো. শহিদুল ইসলামকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) পিরোজপুর সদর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আজ শনিবার (১৫ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি অনুযায়ী তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’
পুলিশ জানিয়েছে, শহিদুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24