তরিকুল ইসলাম,
বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার আহ্বায়ক জাতীয় দৈনিক জেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক গণকণ্ঠের শার্শা উপজেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি সংবাদকর্মী আসাদের উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
১৫ ই আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ শনিবার বেলা ১১ ঘটিকার দিকে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার থেকে বেলতলার দিকে যেতে খ্রিস্টান বাড়ি মাঝেরপাড়া ক্লাবের অপরপাশে শাহেদের চায়ের দোকানে চা পান রত অবস্থায় বসে থাকা সংবাদ কর্মী আসাদের উপর পিছন থেকে এসে সোহাগ হোসেন এবং শাহারুল ইসলাম রাজ নামে দুজন ব্যক্তি অতর্কিত হামলা চালিয়েছে।
এ ঘটনার বিষয়ে শার্শা থানায় একটি জিডি দায়ের করেছেন সংবাদ কর্মী আসাদ, উক্ত জিডিতে উল্লেখ করা হয়েছে যে, বিবাদী ১) মোঃ সোহাগ হোসেন (৩৫), পিতা আব্দুস সামাদ, বিবাদী,২) মোঃ শাহরুল ইসলাম রাজ, (৩৩), পিতা মোঃ শহিদুল ইসলাম, ও ভাই সং:-বাগুড়ি (বেলতলা) থানা:- শার্শা জেলা:-যশোর। বিবাদীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমার পূর্ব থেকে বিরোধ রয়েছে বিবাদী বিভিন্ন সময় আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ সহ আমাকে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করিয়া আসিতেছে ১৫/০৮/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ১১ ঘটিকার সময় শার্শা থানা দিন বাগুরী গ্রামস্থ খ্রিস্টান বাড়ি মাঝেরপাড়ায় মেইন রোডের সাথে জনৈকত শাহেদ এর চা এর দোকানে বসে থাকাকালীন সময়ে হাতে লোহার রড ও কাঠের লাঠি নিয়ে উক্ত স্থানে এসে পিছন থেকে আমার উপর আতর্কিত হামলা চালায়। আমি কিছু বুঝে ওঠার পূর্বেই বিবাদীদ্বয় আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আমার পিঠ ও ঘাড়ে রক্ত জমাট নীলা ফোলা জখম করে।
আমার ডাক কারে সাক্ষী ১) মোঃ হুমায়ুন কোবির (৪২) পিতা আকবর আলী, ২) মোঃ জাহাঙ্গীর কবির, (৬০), পিতা, মৃত ফজর আলী, ৩), মোঃ শাহেদ (৩২), (চায়ের দোকানদার), পিতা, অজ্ঞাত, সর্বসং:- বাগুড়ি, থানা শার্শা জেলা যশোর সহ আরো অনেকে আগাইয়া আসলে বিবাদীদয় আমাকে খুন জখমের ভয়-ভীতি হুমকি দিতে থাকলে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করি। উপস্থিত লোকজনের সহায়তায় উদ্ধার হইয়া আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শার্শা হতে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। এমতা অবস্থায় বিবাদী দল যেকোনো সময় আমার ও আমার পরিবারের সদস্যদের যে কোন বড় ধরনের ক্ষতি করিতে পারে।সংবাদকর্মী আসাদের উপর হামলার বিষয়ে বিবাদী গনের সাথে যোগাযোগ করা হলে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি।
এ বিষয়ে ওসি শামিনুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, থানায় একটি জিডি হয়েছে। তিনি বলেন জাতীয় সেবা ৯৯৯ সংবাদকর্মী আসাদ প্রাথমিক অভিযোগ করলে আমরা থানা থেকে একটি ফোর্স ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। থানায় দাখিল করা জিডির উপরে অন্যান্য তদন্ত শেষে বিবাদীগণ দোষী সাব্যস্ত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24