বিনোদন ডেস্ক: ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতকে সামনে রেখে কলকাতায় আয়োজিত ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিক, নারী বিধায়ক ও বাংলা চলচ্চিত্রের একাধিক তারকাও অংশ নেন। তাদের সঙ্গে মিছিলে হাঁটতে দেখা যায় জয়া আহসানকে।
ভারতের স্বাধীনতা দিবসের (১৫ আগস্ট) আগের রাতে একটি র্যালিতে অংশ নেন জয়া। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিক, নারী বিধায়ক ও বাংলা চলচ্চিত্রের একাধিক তারকাও অংশ নেন। জয়া ছাড়াও তারকার মধ্যে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী, পৌষালী প্রমুখ। ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতে দেখা যায় তাদের।
ওই মিছিলের বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে জয়া আহসানকে নিয়ে হচ্ছে আলাদা চর্চা। অনেকে প্রশ্ন তুলছেন, অন্য দেশের মানুষ হয়ে জয়া কেন এমন আয়োজনে হাজির হলেন?
পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুসারে, রাতের কলকাতা যেন নারীদের জন্য নিরাপদ থাকে, সেটার দাবিতেই রাস্তায় নেমেছিলেন রাজনীতিক, তারকা ও সাধারণ মানুষেরা। তাদের সঙ্গেই যোগ দেন জয়া। অবশ্য জয়ার এই ভূমিকার প্রশংসাও করছেন অনেকে। নারীদের নিরাপত্তার জন্য রাজপথে নেমে আওয়াজ তোলার বিষয়টিকে বাহবা দিচ্ছেন কেউ কেউ।
যদিও প্রশংসা বা সমালোচনা, কোনো বিষয়েও প্রতিক্রিয়া দেননি জয়া। আপাতত জয়া সেখানে রয়েছেন, তার অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ কিছুদিন আগে মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। ছবিটি দারুণ সাড়া পেয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24