মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
মযমনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ ও ঢাকা জেলা পুলিশের পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ০৫ (পাঁচ) দিন মেয়াদী সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ ১৬ আগস্ট রবিবার এই কোর্সের উদ্বোধন করেন।
এসময় ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি করে সুশৃংখল ও পেশাদার বাহিনী গঠনে এবং সেবাবান্ধব পুলিশিং-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে জনগণের কাঙ্খিত সেবাদানে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি । উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সোমা হাপাং, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,ময়মনসিংহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ; সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ; মো: পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার ( স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহ সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24