মামুন হোসেন, যশোর,
রূপালী মৎস্যে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো যশোরেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। মৎস্যসম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মাছ চাষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জেলায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার সকাল ১১টায় যশোর জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সকাল ১১টা ৪৫ মিনিটে যশোর পৌর পার্কের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে যশোর জেলায় দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও প্রদর্শনী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24