খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ে তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে 'Empowering Youth: Engaging & Inspiring Youth in Banking' শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং প্রাইম ব্যাংকের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তথ্য-প্রযুক্তির অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, অতীতে শিক্ষার্থীদের জন্য এত সুযোগ-সুবিধা ছিল না। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষের ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নানা ধরনের সুযোগ পাচ্ছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে এ ধরনের সেশন আয়োজনের জন্য ক্যারিয়ার ক্লাব এবং সার্বিক সহযোগিতার জন্য প্রাইম ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি’র বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন বলেন, বাংলাদেশে ব্যাংকিং খাতকে আরও যুগোপযোগী করা প্রয়োজন। বিশেষ করে গ্রাহকদের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্র ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে এ সেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের জেনারেল সেক্রেটারি নাফিয়া ওয়াহিদ নির্ঝর।
উদ্বোধনী পর্বের পর শিক্ষার্থীদের ব্যাংকিং খাত, আর্থিক সচেতনতা, ক্যারিয়ার সম্ভাবনা এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে তরুণদের ব্যাংকিং পেশার সঙ্গে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সেশনে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও হেড (ফিন্যান্সিয়াল ইনক্লুশন এন্ড স্কুল ব্যাংকিং) এম এম মাহবুব হাসান, ভাইস-প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড (সাউথ) মো. মোস্তফা মাহমুদ এবং ভাইস-প্রেসিডেন্ট ও হেড (ট্যালেন্ট অ্যাকুইজিশন এন্ড ওডি) মনোয়ারা খাতুন।
পরে মক ইন্টারভিউ, ক্যারিয়ার আড্ডা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে সেরা প্রশ্নকর্তাকে পুরস্কৃত করা হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24