ঝালকাঠি প্রতিনিধিঃ
বিষখালী নদীতে বহুল কাঙ্ক্ষিত ‘কচুয়া টু বেতাগী’ ফেরি পয়েন্টে সেতু নির্মাণের লক্ষ্যে স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল কচুয়া ফেরিঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে 'রুবেল সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘ'-এর আয়োজনে স্থানীয় সর্বস্তরের জনগণের সাথে আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মো. আতিকুর রহমান রুবেলের সঞ্চালনায় সভায় সওজের দায়িত্বশীল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি ও বরগুনা জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে বিষখালী নদীর ওপর এই সেতু নির্মাণ দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, "কচুয়া-বেতাগী সেতু বাস্তবায়িত হলে পুরো অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে। জনগণের সুবিধার্থে দ্রুততম সময়ে এই প্রকল্প ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে।"
এসময় উপস্থিত ছিলেন, প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, মো. শাহারিয়ার শরীফ খান ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার, মো. মকবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আশিকুর রহমান সবুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে রুবেল সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। স্বপ্নের এই সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত এলাকাবাসী এমপি মহোদয় ও আয়োজকদের ধন্যবাদ জানান।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24