ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সকল সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগষ্ট সোমবার দুপুর ১২ টায় বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার আয়োজনে ধামইরহাট আলতাদিঘী জাতীয় উদ্দানে ১১ টি উপজেলার বাংলাদেশ প্রেসক্লাব শাখার সকল সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের নওগাঁ জেলা শাখার সভাপতি জনাব ওমর ফারুক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, আরো উপস্থিতি ছিলেন ১১ টি উপজেলার বাংলাদেশ প্রেসক্লাবের সকল সাংবদিকবৃন্দ। আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয় সংগঠনের কার্যক্রম এবং পারস্পরিক সহযোগিতা, সমন্বয় নিয়ে আলোচনা হয়। এছাডা ও সাংবাদিকদের ঐক্য পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24