ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে মেরিনার (৪৫) কে শ্বাসরোধে হত্যার পর আগুন দিয়ে পুডিয়ে হত্যাকান্ডের সাথে জডিত ২ জনকে থানা পুলিশ গ্রেফতার সহ আলামত জব্দ করেছে ।
গত ১৮ আগষ্ট মংগলবার বিকেলে আনুমানিক ৫টার সময় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত মনিহারি গ্রামের প্বার্শে তালপুকুর এলাকার একটি নির্জন আমবাগান থেকে পোড়া অবস্থায় মেরিনা( ৪৫) এর মরদেহ উদ্ধার করে।
স্হানীয় সুত্রে জানা যায় যে, গত মংগলবার বিকেলে দিকে আমবাগানে সম্পূর্ণ পোড়া অবস্থায় মরদেহ পডে থাকতে দেখে।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অতিদ্রুত থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনা স্হল থেকে সম্পূর্ণ পোড়া অবস্থায় নারীর মরদেহ এবং মরদেহের পাশে পড়ে থাকা একটি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করে । এ ঘটনার জাতীয় পরিচয় পত্রে তার নাম ছিল মোসাঃ মেরিনা ।
তিনি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত দিঘি পাডা গ্রামের হাসানের স্ত্রী এবং পত্নীতলা উপজেলা সিহাডা ইউনিয়নের সরকার পাডা গ্রামের দোজ মোহাম্মদের মেয়ে । এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শরীফ এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর নেতৃত্বে পুরো বিষয়টি নিয়ে গভীর ভাবে তদন্ত
ও অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য শামসুদ্দিনের ছেলে বাবুল হোসেন (৪৯) কে গ্রেফতার করে।
তার তথ্য মতে মোজাম্মেল হকের ছেলে মোঃ তারেক রহমান(২১) কে গ্রেফতার করে। উভয় গ্রাম- মডলই, থানা -ধামইর হাট। এ দুই জন হত্যাকান্ডের সাথে জডিত থাকার বিষয় এবং লাশের পরিচয় নস্ট করার লক্ষে পেট্রোল দিয়ে পোডানো হয় বলে স্বিকার করে । সে সাথে হত্যাকান্ডের ব্যবহারিত আলামত জব্দ করে পুলিশ ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24