আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা জসীমউদ্দীন থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মহাসড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে দখলমুক্ত করা হয় পথচারীদের চলাচলের জায়গা।
পুলিশ জানায়, ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং সড়কে তৈরি হচ্ছিল যানজট ও নিরাপত্তা ঝুঁকি। জনগণ ও পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়েছে।
অভিযান শেষে ট্রাফিক উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. শাহজাহান হোসেন জানান, এ সময় ফুটপাত দখলের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আইন অনুযায়ী সাজা দেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24