বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৭৯ জন পরীক্ষার্থী পাস করেছে।
নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন। বাকিদের মধ্যে কারও ফলাফল পরিবর্তন হয়ে গ্রেড পয়েন্টের উন্নতি হয়েছে।
জানা গেছে, ১৭ হাজার ২৮৩ জন এসএসসি পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য ৫০ হাজার ২৯৩টি আবেদন করেছিলেন।
আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ফলাফল প্রকাশ করা হয়েছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুনর্নিরীক্ষণে ৭৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য থেকে পাস করেছে, জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন ও গ্রেড পয়েন্টের পরিবর্তন হয়েছে ১ হাজার ৫ জনের এবং নম্বর পরিবর্তন হয়েছে ৩ হাজার ১১৮ জনের।
উল্লেখ্য, গত ১০ আগস্ট প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ।
বরিশাল বোর্ডে এবার ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮২ হাজার ৯০১ জন। যার মধ্যে ২১৬টি কেন্দ্রে অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ শিক্ষার্থী। পাস করেছে ৪৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছিল ২৪ জন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24