
রাজধানী প্রতিনিধি: রাজধানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ভি অ্যাওয়ার্ড ২.০’। সমাজ ও মানুষের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং একাধিক প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ বাংলা টিভির রিপোর্টার মিজানুর রহমানকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে বিশেষ অবদানের জন্য 'বেস্ট কেয়ার গিভিং' ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে উত্তরা নার্সিং হোম পেশেন্ট সার্ভিস লিমিটেড।
গত শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত লায়ন্স আই কেয়ার হাসপাতালে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় ফাউন্ডেশন, সিটিজেন প্ল্যাটফর্ম এবং নেক্সটার ইভেন্ট গ্রুপ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া। এছাড়াও নেক্সটার গ্রুপ এবং ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সলিউশনের সিইও তানিয়া বিনতে আশরাফ এনাসহ আয়োজক প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24