প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটি মামলায় সাংবাদিক মোহাম্মদ আব্দুল হালিম ও শামসুল আলম শ্রাবণকে আসামী করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) বিএনপি নেতা অ্যাড. মোসলেম উদ্দিন।
দ্রুত বিচার আইনের মামলায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (ক্র্যাক)। বিএমএসএফ' র সভাপতি আহমেদ আবু জাফর ও সহ-সভাপতি এম জাহেদ চৌধুরী, ক্র্যাক'র সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আজিম নিহাদ এক বিবৃতিতে নিন্দা জানিয়ে মামলা থেকে তাদেরকে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
নেতৃবৃন্দ মনে করেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যে ঘটনার কথা উল্লেখ করে মামলা করা হয়েছে সেখানে সাংবাদিক মোহাম্মদ আব্দুল হালিম ও শামসুল আলম শ্রাবণ উপস্থিত ছিলেন না। তারপরও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাদেরকে আসামী করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24