মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে খেলা ও গ্রামকেন্দ্রিক বিরোধের জের ধরে এক কলেজছাত্রকে মারধর ও গুরুতর জখম করার অভিযোগে কানু রায় (৪০+) নামে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার (এটেম্পট টু মার্ডার) মামলা হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতার কানু রায় উপজেলার ৫ নম্বর হরিদাসকাঠি ইউনিয়নের কুমারসীমা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শিবপদ রায়ের ছেলে।
স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে এক কলেজছাত্রকে মারধর করা হলে তার কানে গুরুতর জখম হয় বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি নিয়ে থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পর গত ১০ সেপ্টেম্বর পুলিশ কানু রায়কে গ্রেফতার করে বলে জানা গেছে। পরে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে মণিরামপুর থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলার অভিযোগ ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24