রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারীতে জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে নগদ ৪১ হাজার ১৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ দুই ব্যক্তিকে আটক করেছে রৌমারী থানা পুলিশের কুইক রেসপন্স টিম (QRT)। এ ঘটনায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্ৰামের মহিলা উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে রৌমারী থানা পুলিশের কুইক রেসপন্স টিম (QRT)। এ সময় জুয়া খেলারত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করেন রৌমারী থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন রৌমারী উপজেলার কাউনিয়ার চর এলাকার মোঃ সাইদুর রহমান (৪৮) ও চর বড়াইকান্দি এলাকার মোঃ ওহিদুজ্জামান (৪০)।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন রৌমারী থানার আওতাধীন এলাকায় জুয়া, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জুয়ার কারণে পারিবারিক ও সামাজিকভাবে নানা ধরনের অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং জুয়ার আসর পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24