ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক হিফজুল কোরান প্রতিযোগিতায় ১৩৩ টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জনকারি কৃতি শিক্ষার্থী সহ এস এস সি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে সন্মান জানাতে /২০২৬ সংবর্ধনা ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।১৮ ই সেপ্টেম্বর ( শুক্রবার) বিকেলে ৪ টায় ঢাকাস্থ ধামইরহাট - পত্নীতলা কল্যান সমিতির আয়োজনে জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে প্রফেসর মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে এবং মোঃ আলমগীর কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ মোঃ এমতাজ হোসেন উপ- উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিফাত আরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পত্মীতলা,কাজি তাহমিনা সারমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ধামইরহাট, মিন্টু রহমান অফিসার ইনচার্জ ধামইরহাট, শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন মাধ্যমিক শিক্ষা অফিসার ধামইরহাট, শামীম হোসেন ঢাকাস্থ ধামইরহাট - পত্মীতলা কল্যান সমিতির সাংগাঠনিক সম্পাদক, সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন সাধারণ সম্পাদক ঢাকাস্থ ধামইরহাট - পত্মীতলা কল্যান সমিতি এ আর এম সাদাত। পরিশেষে ৭৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সাটিফিকেট, ও ডাইরি এবং ১৫০ টি বিভিন্ন প্রজাতি গাছের চারা তুলে দেওয়া হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24