রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর। এবারের পাঠচক্রের আলোচ্য বিষয় ছিল ‘ফ্যাসিজম, সৌমেন্দ্রনাথ ঠাকুর’।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ পাঠচক্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, সংগঠক ও তরুণ চিন্তাবিদরা অংশ নেন।
আলোচনায় অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সিরাজাম মুনিরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বাধীন সেন, ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী, রাজনৈতিক সংগঠক ফারুক সাদিক, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আরিফ সোহেল, রাজনৈতিক বিশ্লেষক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাষ্ট্র ফ্যাকাল্টি মারুফ মল্লিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শর্মী হোসেন, তরুণ ভাবুক সর্দার আমিরুল ইসলাম এবং রাষ্ট্রচিন্তার সদস্য ফাহিম ফয়সাল নির্ঝর।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নুর আলম নাহিদ, সাধারণ সম্পাদক এম এন জাকারিয়া খাঁন মুরাদসহ ক্লাবের সদস্যবৃন্দ ও অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন মো. রাশেদুল ইসলাম, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। পাঠচক্রে সভাপতিত্ব করেন সংগঠক, কবি ও কলামিস্ট নাহিদ হাসান।
আলোচনায় ফ্যাসিজম, রাষ্ট্রচিন্তা এবং সৌমেন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক ভাবনার বিভিন্ন দিক উঠে আসে। পাশাপাশি পাঠচক্রের বক্তারা পাঠ, চিন্তা ও মুক্তচিন্তার চর্চার গুরুত্ব নিয়েও মতামত তুলে ধরেন।
বিভিন্ন পর্যায়ের শিক্ষক, চিন্তাবিদ, সংগঠক ও তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ পাঠচক্রে বিষয়ভিত্তিক আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে রাষ্ট্র, রাজনীতি ও চিন্তার জগতের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24