
গাজীপুরের ডেগির চালা এলাকায় আটতলা একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ দুপুরে ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টস ভবনে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ৪৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল ৩টায় সেখানে তারা পৌঁছায়। ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।
এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ৬৯ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24