
এফবিসিসিআই’র পক্ষ থেকে স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড সফর শেষে প্রতিনিধিদলের সদস্যের দেশে ফেরার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় শিবগঞ্জ প্রেসক্লাব আয়োজিত শিবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পক্ষ থেকে স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড সফরকারী প্রতিনিধিদলের সদস্য সোনা মসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. আরিফ উদ্দিন ইতি।
সভায় শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনা মসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত দুরুল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুর আমিন, সোনা মসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, পরিচালক জাকির হোসেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোনা, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সিনিয়র সাংবাদিক মো. জালাল উদ্দিন, মো. সফিকুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে আরিফ উদ্দিন ইতি বলেন, সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এই প্রতিনিধিদল মাদ্রিদ, মালাগা, জেনেভা এবং প্যারিসের মতো গুরুত্বপূর্ণ
অর্থনৈতিক কেন্দ্রগুলোতে একাধিক বৈঠক ও সেমিনারে অংশ নেয়।
তিনি বলেন, মাদ্রিদ চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে এফবিসিসিআই বাংলাদেশে ইউরোপীয় ব্যবসায়ীদের বিনিয়োগের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরে। প্যারিসে ফরাসি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সাথে বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের বাইরেও অন্যান্য পণ্যের বৈচিত্র্যকরণ এবং নতুন শিল্প সংযোগ স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশের উদীয়মান অর্থনৈতিক বাজারকে ইউরোপীয় বাজারের সাথে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। সফরকালে প্রতিনিধিদল আগামীতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রসারসহ বিভিন্ন ধরনের উন্নয়নমুখী বিষয়ে আলোচনা করেছেন। বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প,পাটের তৈরি বিভিন্ন পণ্য, আম ও
আম থেকে উৎপাদিত পণ্য বাজারজাতকরণের বিষয়ে স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড প্রতিনিধিদলের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24