পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে রাঙামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি বন্ধ রাখা সংক্রান্ত এই নির্দেশনা প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক নাজমা আশরাফী বাসসকে জানান, অনিবার্য কারণবশত আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
একই সাথে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি জানান, পরিস্থিতি সাপেক্ষে সাজেক ভ্যালির বিষয়ে সকলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24