হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় ইজিবাইকে থাকা শিশুসহ ৪ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন গুরুত্বর আহত হওয়ায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১২ টায় সময় উপজেলার ধরন্দা( ফকিরপাড়া) এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। এতে আহত ব্যাক্তিরা হলেন, ইজিবাইক চালক বোয়ালদাড় গ্রামের মৃত হাফিজারের ছেলে সামসুদ্দিন(৬০), বিরামপুর উপজেলার আব্দুল জলিল ও নবাবগঞ্জ উপজেলার ছোট তেতুলিয়া গ্রামের মোখলেছার ও তার স্ত্রী রেহেনা বেগম।
স্থানীয়রা জানান, আজকে বেলা আনুমানিক সময় বেলা ১২ টায় উপজেলার ফকিরপাড়া এলাকায় একটি ইজিবাইকে করে তারা বিরামপুরের দিকে যাচ্ছিলেন এমন সময় বিরামপুর থেকে একটি নসিমন ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমরে মুচড়ে যায় এবং কয়েকজন আহত হন । সাথে সাথে এলাকাবাসী তাদের গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।
হাকিমপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার সাব্বির হোসেন বলেন, আহত অবস্থায় রুগিরা আসলে তাদের তৎক্ষানিক চিকিৎসা শেষে দুইজন গুরুত্বর অবস্থায় থাকায় তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ বাদশা শামিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পলিশ পাঠানো হয়েছে, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত নসিমনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24