
গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা শাহিন আহমেদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ তথ্য জানান।
অসহায়ত্বের কথা জানতে পেরে শাহিন আহমেদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এরপর আজ কৃষিবিদ মোকছেদুল মোমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার খোঁজখবর নেয় এবং পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর রামপুরায় বিটিভির সামনের সড়কে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন শাহিন আহমেদ।
গুলিবিদ্ধ হওয়ার পর থেকে শারীরিক জটিলতায় ভারী কাজ করতে পারছেন না তিনি। বর্তমানে কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শাহিন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য সচিব মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24