
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে রাশিয়ার জ্বালানি খাতের আয়কে লক্ষ্য করে আরোপের বিধান থাকা ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মাসে এ-সংক্রান্ত আইন প্রণয়নের পর তিনি এ পদক্ষেপ নিলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা ‘লিন্ডসে গ্রাহাম অ্যাক্ট’-এ ট্রাম্পকে রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতাদের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছিল।
বিলটির অন্যতম উদ্যোক্তা ছিলেন এই সিনেটর।
নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘এই আদেশের ৪ নম্বর ধারায় আরও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, গ্রাহাম আইনে নির্ধারিত এসব নিষেধাজ্ঞা, বিধিনিষেধ ও শুল্ক কার্যকর করা থেকে আমি এতদ্বারা অব্যাহতি দিচ্ছি।’
আইনটিতে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাত, দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
এ ছাড়া, পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল পরিবহনে ব্যবহৃত মস্কোর তথাকথিত তথাকথিত ‘ছায়া নৌবহর’ বা গোপনে পরিচালিত তেলবাহী ট্যাংকারগুলোকেও এই আইনের আওতায় আনার কথা ছিল।
পুতিনের সঙ্গে ট্রাম্পের বিতর্কিত একটি চুক্তির পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের অবস্থান থেকে তার এই সরে আসার সিদ্ধান্ত সামনে এল। ওই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে রাশিয়াকে ডিজেল রপ্তানির সুযোগ দেওয়ার কথা রয়েছে।
এই চুক্তির পর কিয়েভ ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিদ্ধান্তটিকে ‘দুর্বল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।
অন্যদিকে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা শুরু করেছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24