ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে হালিমা নামের এক নারীর হত্যাকান্ডের ৪ জনকে থানা পুলিশ গ্রেফতার করেছে ।
২০শে অক্টোবর ( বুধবার) ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়ন অন্তর্গত ছিলিমপুর মৌজার তালবোনা এলাকায় মৃতু আলিমুদ্দীনের তালাক প্রাপ্ত ও সন্তান হীন নারী হালিমা বেগম( ৫৫) পিতার উত্তরাধীকার সুত্রে ০৩ শতক জমিতে তার ভাই মজনুর ঘরের পাশে টিনের ছাউনি দিয়ে বসবাস করে আসতেছিল।সে নিজে গরু- ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতো। এ ছাডাও অন্যের বাডীতে কাজ করে দিন যাপন করতেন।১৯ তারিখে তার মৃত্যু দেহ পাওয়ার পর ঘটনার বিষয় তদন্তে ১৯ শে অক্টোবর ধামইরহাট থানায় একটি হত্যা মামলা রজু করে। মামলা রুজুর পর - পরই নওগাঁ পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম এবং তত্যাবধানে পত্মীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান এর নেতৃত্বে বিশেষ একটি তদন্ত টিম গঠন করে। স্হানীয়দের তথ্য বিশ্লেষণ করে ১ ঘন্টার মধ্যে আলমপুর ইউনিয়নে আভিযান চালিয়ে প্রথমে মৃত্যু হালিমার ছোট ভাই মজনুর রহমান (৬৬) তার স্ত্রী হোসনেরা( ৪২) কে গ্রেফতার করে এবং তাদের স্বিকার উক্তিতে হামিদুর রহমান(৫৫) মোসারফ হোসেন (৪৫) উভয়ের পিতা ইসমাইল সর্ব সাং ছিলিমপুর, ধামইরহাট কে গ্রেফতার করে। আসামিদের তথ্য অনুযায়ী হত্যাকান্ডের রশি,ওডনা জব্দ করে।থানা সুত্রে জানা যায় যে, আসামিরা বলেন হালিমার অর্থের লোভে এবং সে মাদকদ্রব্য কাজে বাধা দিতো বলে হত্যা করেছে। হত্যার পর বাডী থেকে ৩০০ গজ দুরে একটি বাশঝাডের পাশে ধানক্ষেতে ফেলে দেয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24