
জেলার সদর উপজেলায় আজ সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে জেলার অসচ্ছল ১৫ জন ব্যক্তির মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার মাগুরা সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান উপকারভোগীদের হাতে এসব অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে ১৫ জন অসচ্ছল ব্যক্তির মধ্যে মোট একলাখ ২৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আখতার হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খান ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24