স্টাফ রিপোর্টার:
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন প্রাইম টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহীদুল ইসলাম। গত ২৫ অক্টোবর প্রাইম টিভির হেড অফিস থেকে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগের পর প্রাইম টিভির কার্যালয়ে তাঁকে পরিচয়পত্র এবং লগো প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিচয়পত্র প্রদান ও সহকর্মীদের সঙ্গে তাঁর ছবি ইতোমধ্যে সামনে এসেছে।
সাংবাদিকতা পেশায় নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদমাধ্যমে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
সুনামগঞ্জের মানুষের কথা, স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনা এবং জেলার সার্বিক চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রাইম টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কে এম শহীদুল ইসলামের এই নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাছাড়াও সুনামগঞ্জ জেলায় অনুসন্ধানি প্রতিবেদনে তাঁর অনেক অভিজ্ঞতা রয়েছে, যা সুনামগঞ্জ সচেতন মহলসহ পাঠকদের মনে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকা জায়গা করে নিয়েছে। পত্রিকার পাশাপাশি টেলিভিশনে নিউজ কেএম শহীদুল ইসলাকে কাজে এগিয়ে নিয়ে যাবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন সহকর্মীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24