
জেলায় বর্ণাঢ্য আয়োজনে আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২টায় পৃথক সমাবেশ ও র্যালি করেছে বরিশাল মহানগর ও জেলা যুবদল।
দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে মহানগর যুবদল। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র্যালি করে জেলা যুবদল। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নগরীর সদর রোডে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
র্যালিতে অংশ নেন, বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিনুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি এইচএম তসলিম উদ্দিন, মহানগর যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুনসহ জেলা ও মহানগর যুবদলের নেতরা।
এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলকে সুশৃংখলভাবে সাজিয়েছেন দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশেই যুবদল একটি জনবান্ধব দলে পরিণত হয়েছে। সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের জন্য কাজ করার আহ্বান জানান বক্তারা।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24