রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ মাদক কারবারি ওয়ারেন্ট ভুক্ত আসামি নয়ন নামে এক ব্যক্তি কে গ্রেফতার করছে পুলিশ।
২৭ অক্টোবর মঙ্গলবার ভোর আনুমানিক চারটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নয়ন কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৫০০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায় ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নয়নকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সওকত আলী সরকার জানান গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে আদালতে ২২ থেকে ২৬ টি মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24