
ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জান্নাতুল সোনিয়া হালিম। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এ কমিটির অনুমোদন দিয়েছেন।
নতুন কমিটির মাধ্যমে ঢাকা বিভাগের নারী ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে নারী ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ এবং খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রত্যাশা করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নারী ক্রীড়াবিদদের জন্য সুযোগ সম্প্রসারণ, মানসিক বিকাশ ও শৃঙ্খলাবোধ তৈরিতে খেলাধুলার ভূমিকা আরও জোরদার করতে এ কমিটি কাজ করবে।
জান্নাতুল সোনিয়া হালিম ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার সহধর্মিণী।
নতুন দায়িত্ব পাওয়ায় জান্নাতুল সোনিয়া হালিমকে ঢাকা বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে কমিটির অন্যান্য সদস্যের সাফল্য কামনা করে নারী ক্রীড়ার অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24