রুহুল আমিন রুকু ,কুড়িগ্রাম প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতার স্মরণে এবং ওই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেল শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখা উপজেলার ওগুনাই গাছ মোড় থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলিপুর উপজেলা শহীদ মিনার চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির, অ্যাডভোকেট কামাল কবির( লিটন) উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্লাবন ও সাবেক সাধারণ সম্পাদক খাইরুজ্জামান সরকার সহ উপজেলা নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সমর্থকেরা অংশ নেন।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্লাবনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায়। ওই দিন রাজধানীতে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে। তাঁরা ওই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতার ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। ২৮ অক্টোবরের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণ করে তাঁরা তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা ২৮ অক্টোবরের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24