মোঃসুজন আহমেদ:
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
০১ নভেম্বর ২০২৬, রবিবার, সরকারি আকবর আলী কলেজ বিএনসিসি প্লাটুনের সাপ্তাহিক ড্রিল ক্লাস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অত্র কলেজের সদ্য নিযুক্ত সামরিক প্রশিক্ষক কর্পোরাল রুবেল পারভেজ স্টাফ জি কে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুল আলম স্যার এবং উপাধ্যক্ষ প্রফেসর মঞ্জুর মোর্শেদ ভূঁঞা স্যার।
এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত শিক্ষক হাবিব স্যার, প্লাটুন কমান্ডার মোঃ কামরুল হাসান স্যার এবং পিইউও মোঃ এনামুল হক স্যার।
নবনিযুক্ত সামরিক প্রশিক্ষকের যোগদানের মধ্য দিয়ে সরকারি আকবর আলী কলেজ বিএনসিসি প্লাটুনের প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা যায়।
শৃঙ্খলা, জ্ঞান ও স্বেচ্ছাসেবার মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে চলুক বিএনসিসি।
ক্যাডেট আন্ডার অফিসার (CUO)
মোছাঃ আফছানা খাতুন জিম (ডি কোম্পানি)
৩৫ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24