‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’-এই প্রতিপাদ্য বিষয়ে জেলায় বাংলাদেশ স্কাউটসের ছয় দিন ব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় রাণী ভবানী রাজবাড়িতে ক্যাম্পুরীর মেইন এরিনাতে শাপলা কাব এ্যাওয়ার্ডপ্রাপ্তদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী মেধাবী কাববৃন্দ এ্যাওয়ার্ড প্রাপ্তির সফলতা, প্রতিবন্ধকতা সম্পর্কে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মুমু পোদ্দার, রাজশাহী আঞ্চলিক স্কাউটসের উপ আঞ্চলিক কমিশনার মো. সাইফুল ইসলাম এবং কাহারুল ইসলাম জয়।
এছাড়া অনুষ্ঠানে অংশগ্রণকারী আটটি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার ২৬০টি ইউনিটের এক হাজার ৬’শ শিক্ষার্থী বাঁধা পেরিয়ে উচ্ছ্বাসে অংশগ্রহণ করে। এসব বাঁধার মধ্যে কমান্ডো ব্রীজ, সুইগার স্টেপ, ভ্যালে ক্রসিং, স্পাইডার জাম্প, নেট ক্রুলিং উল্লেখযোগ্য।
এছাড়াও রাতে আয়োজন করা হয়েছে গ্র্যান্ড ক্যাম্প ফায়ার। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24