
নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করা এবং মাতৃত্বজনিত কারণে পড়াশোনায় যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে লক্ষে গতকাল মঙ্গলবার রাতে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ভবনের নিচ তলায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ড. তৌফিকুল ইসলাম মিথিল এই ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক এ এস এম শফিকুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাতৃত্ব যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবনে অন্তরায় হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই তাদের সন্তানদের জন্য নিরাপদ,সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশ নিশ্চিত করতে এই ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে।
তারা আরও বলেন, সন্তানদের দেখাশোনার চিন্তায় অনেক নারী শিক্ষার্থী ও পেশাজীবী নিজেদের পড়াশোনা ও কর্মক্ষেত্রে যথাযথ মনোযোগ দিতে পারেন না। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীদের শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে মাতৃত্বকালীন সহায়তা ও শিশুদের নিরাপদ পরিচর্যার ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24