
জেলায় ৩ দিনব্যাপী নিরাপদ খাদ্য ও সচেতনতা বৃদ্ধিতে পুষ্টি মেলা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কিশোর কিশোরীদের পুষ্টি চাহিদা পুরণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) ঝিনাইদহ কার্যালয় আয়োজিত এ ক্যাম্পেইনে স্কুলে অধ্যয়ণরত শিক্ষার্থীরা অংশ নেন।
আজ বুধবার সকাল ১০টায় সদর উপজেলার রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ক্যাম্পেইনের দ্বিতীয় দিনের কর্মসূচির উদ্বোধন করেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মারুফুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. মফিজুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পুরণে দেশীয় খাদ্য, ফলমূল ও খাদ্য উপাদান গ্রহণে উদ্বুদ্ধ করেন। পাশাপাশি, পরিবার ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে ক্যাম্পেইন থেকে অর্জিত শিক্ষা পৌছে দেয়ারও আহ্বান জানান বক্তারা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনগণের পুষ্টিস্তর উন্নয়ন ও প্রয়োজনীয় সুষম খাদ্য নিশ্চিতকরণের উদ্দেশ্যে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত খাদ্য ও পুষ্টি গবেষণা ইন্সটিটিউট (বারটান)। এরই অংশ হিসেবে বারটান'র ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের আওতায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান-অংগ) এর সহযোগিতায় এ পুষ্টি মেলা ও ক্যাম্পেইন বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) শুরু হওয়া এ ক্যাম্পেইন শেষ হবে ৫ নভেম্বর (বৃহস্পতিবার)।
ক্যাম্পেইনে স্কুলের শতাধিক শিক্ষার্থীকে নিরাপদ খাদ্য ও পুষ্টি সম্পর্কে হাতে কলমে সচেতনতামূলক পরামর্শ ও নির্দেশনা দেয়া হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24