মোঃ সিমান্ত তালুকদার:
রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন ক্রীড়া সামগ্রীর প্রতিষ্ঠান ‘ধানগড়া স্পোর্টস জোন’। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন এই প্রতিষ্ঠানটি ধানগড়ায় খেলাধুলার সামগ্রী কেনার একটি নতুন ঠিকানা হিসেবে যুক্ত হয়েছে।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির প্রোপাইটর মোঃ ইউসুফ রহমান (জায়েদ)। এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের খেলার সামগ্রী, জার্সি এবং খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জাম পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যাবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, নতুন এই প্রতিষ্ঠানটি ধানগড়ার ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং খেলাধুলার সামগ্রী সংগ্রহে স্থানীয়দের সুবিধা বাড়াবে।
প্রতিষ্ঠানের ঠিকানা: আলাউদ্দিন প্লাজা, ভিভো শোরুমের পাশে (ভেতরে), ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24