হাফিজুর রহমান যশোর প্রতিনিধি:
যশোরের সাবেক মন্ত্রী ও যশোর গড়ার কারিগর মরহুম তরিকুল ইসলামের ৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে,কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ সকাল ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদের সঞালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, দপ্তর সম্পাদক ফারুখ খান সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি। দোয়া অনুষ্ঠানে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের আত্মা শান্তি কামনা ও পরিবারের প্রতি বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24