বিনোদন ডেস্ক: ফের ঠিকানা বদলের তোড়জোড় শুরু হয়েছে তারকা দম্পতির। বিয়ের এত কম সময়ের মধ্যে আচমকা কেন ঠিকানা বদলাতে হচ্ছে আমিরকে? বিষ্ণোই গ্যাংয়ের হুমকি নাকি অন্য কোনও গোপন কারণ— তা নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। কারণ, যে ভবনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছিলেন, সেটিই যাচ্ছে পুনর্নির্মাণের আওতায়। ফলে নতুন করে বাসা খুঁজতে হচ্ছে আমির ও গৌরীকে।
গত ৫ জুলাই মুম্বাইয়ের ওই ভাড়া বাসায় বিয়ে করেন আমির ও গৌরী। এর আগে প্রায় দেড় বছর আগে ইউনিয়ন পার্কের নিজের বাড়ি ছেড়ে নার্গিস দত্ত রোডের কাছাকাছি একটি ভবনে উঠেছিলেন অভিনেতা। নিজের বাড়িটি পুনর্নির্মাণের কাজ চলায় সেখানে ভাড়া থাকছিলেন তিনি। এবার সেই ভাড়া বাড়িটিও ছাড়তে হতে পারে তাকে।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-এর প্রতিবেদনের বরাতে এবিপির খবরে বলা হয়েছে, পালি হিলের ওই ভবনে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির। ভবনটির মালিকপক্ষ পুনর্নির্মাণের চুক্তি করায় চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সেখান থেকে সরে যেতে পারেন এই দম্পতি। তবে তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বর্তমান বাসাটি সাজানোর কাজ চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটির একটি সূত্র।
এদিকে ‘ম্যাজিকব্রিকস’-এর এক প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের একাধিক সম্পত্তি রয়েছে। এ ছাড়া পঞ্চগনিতে একটি ফার্মহাউসও আছে তার।
‘দ্য ফ্রি প্রেস জার্নাল’-এর আরেক প্রতিবেদন বলছে, পুনর্নির্মাণের পর ওই কমপ্লেক্সে আরও কয়েকটি ফ্ল্যাট কিনতে ১০০ কোটি রুপির বেশি বিনিয়োগ করেছেন আমির। বেলা ভিস্তা ও মেরিনা অ্যাপার্টমেন্টস নিয়ে তৈরি কমপ্লেক্সটির ফ্ল্যাটগুলো একত্র করে বড় একটি ‘স্কাই ভিলা’ বানানোর পরিকল্পনা তার। সেখানে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চান অভিনেতা।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24