স্টাফ রিপোর্টার:
মাছের গুণগত মান ও পুষ্টিগুণ শতভাগ অটুট রেখে সরাসরি ভোক্তা পর্যায়ে নিরাপদ মৎস্য পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীতে চালু হয়েছে বিশেষায়িত বিক্রয় কেন্দ্র ও প্রদর্শনী ‘ReadyFish’।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী রাবির রবীন্দ্র ভবনের সামনে নাটোর ‘মৎস্য চাষী কল্যাণ সমিতির উদ্যোগে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের সার্বিক সহযোগিতায় এই অভিনব কার্যক্রমটি পরিচালার উদ্বোধন করা হয়।
উদ্যোগটির মূল লক্ষ্য হলো—চলনবিলসহ দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী ও নিরাপদ মৎস্য সম্পদ আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। রাজশাহী মহানগরীর কাজলা ও মতিহার এলাকায় এই বিক্রয় কেন্দ্র ও প্রদর্শনীর কার্যক্রম শুরু করা হয়েছে।
এ প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুনুর রশীদ।
গ্রাহকদের স্বাস্থ্যঝুঁকি এবং কর্মব্যস্ত জীবনের কথা বিবেচনা করে এই কেন্দ্রে যেসব সুবিধা ও পণ্য পাওয়া যাবে: আস্ত মাছের পাশাপাশি গ্রাহকের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ পরিষ্কারকৃত ও কাটা-বাছা মাছ।
রান্নার উপযোগী ফিশ ফিলেট ও আকর্ষণীয় প্রক্রিয়াজাত মৎস্য পণ্য।
কেন্দ্রে আসা এক ক্রেতা নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, "দেশি ও বিলের মাছের প্রতি আমার সবসময়ই আগ্রহ থাকে, কিন্তু বাজারে তা সহজে পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের এই প্রদর্শনী থেকে নির্ভেজাল ও তাজা মাছ পাওয়া যাবে—এই বিশ্বাস থেকেই আসা এবং পরিবারের জন্য মাছ সংগ্রহ করা।"
এ বিষয়ে মাছ চাষি সোহেল রানা জানান, চলনবিল ও নদী থেকে সরাসরি ভেজালমুক্ত মাছ বাজারজাতকরণের বিশেষ পরিকল্পনা নিয়েই তারা এই উদ্যোগের সাথে যুক্ত হয়েছেন।
চলনবিলের বিখ্যাত ও সুস্বাদু দেশীয় মাছ এবং পদ্মা ও যমুনা নদীর তাজা ও প্রাকৃতিক মাছ।
আধুনিক খামার থেকে উৎপাদিত নিরাপদ চাষের মাছ এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুতকৃত খাঁটি ও মানসম্মত দেশীয় মাছের শুটকি।
উদ্যোগটি সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল বলেন, "বর্তমানে কর্মব্যস্ত জীবনে বাসায় নিয়ে মাছ কাটা অনেকের জন্যই একটি বড় সমস্যা। বিশেষ করে মা-বোনদের সুবিধার কথা চিন্তা করে আমরা কর্মীদের প্রশিক্ষণ দিয়েছি—কীভাবে মাছ কেটে, প্যাকেটিং করে স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করা যায়। এছাড়া প্রতিটি প্যাকেটে ‘অথেন্টিক সোর্স’ উল্লেখ থাকবে; অর্থাৎ মাছটি পদ্মার, চলনবিলের নাকি চাষ করা মাছ, তার স্পষ্ট উৎস লেখা থাকবে। এতে ক্রেতারা শতভাগ আশ্বস্ত হয়ে মাছ কিনতে পারবেন।"
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগটি একদিকে যেমন ভোক্তাদের নিরাপদ আমিষের চাহিদা মেটাবে, অন্যদিকে নাটোর ও রাজশাহী অঞ্চলের মৎস্যচাষীদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24