বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সাংগঠন কর্তৃক সারাদেশ জুড়ে যে নৈরাজ্য সৃষ্টি করছে এবং বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তার প্রতিবাদে যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ই নভেম্বর (২০২৬) সন্ধ্যার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক বাংলাদেশ জুড়ে অগ্নি সংযোগ ও নৈরাজ্য চালানোর অভিযোগে এবং প্রতিবাদ জানাতে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কবির হোসেনের নেতৃত্বে বাগআঁচড়া বাজারে বিশাল এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ মিছিলটি ময়ূরী সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে বাগআঁচড়া বাজারের উপর দিয়ে যাওয়া যশোর সাতক্ষীরা মহাসড়ক প্রদিক্ষন শেষে আবারও ময়ূরীর সিনেমা হলের সামনে এসে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল শার্শা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক যুবদল নেতা কবির হোসেন। যুবদল নেতা কবির হোসেন বলেন বিগত সরকারের আমলে নির্যাতিত বাংলাদেশ জাতীয়বাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা শার্শার বাগআঁচড়ায় নেতৃত্ব দিচ্ছেন এখানে কোন সন্ত্রাসী নাই চাঁদাবাজ নাই সুতরাং বিতাড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি গোপনে ষড়যন্ত্র করে এলাকার মধ্যে অস্থিতিশীল পরিবেশ পরিবেশ সৃষ্টি করতে চাই তাহলে বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনকে সাথে নিয়ে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
প্রতিবাদ মিছিলে যুবদল স্বেচ্ছাসেবক দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24