আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহে বেইজিং ও মস্কোর সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে বুধবার (১১ নভেম্বর) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আলাপকালে এ বিষয়ে একমত হন।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে জানায়, ‘শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো লক্ষ্য অর্জনে উচ্চপর্যায়ের অর্থবহ আলোচনা গুরুত্বপূর্ণ বলে তারা একমত হয়েছেন। রাশিয়াকে নিয়ে সম্ভাব্য যেকোনো ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকও এর অন্তর্ভুক্ত।’
আলাপকালে রুবিও ও ওয়াং ই চীনের শেনজেনে আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন নিয়েও আলোচনা করেন। এ ছাড়া আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর মায়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন নিয়েও তাদের মধ্যে কথা হয়।
এ সময় পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে কৌশলগত স্থিতিশীলতা বজায় রেখে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশের নেতাদের অঙ্গীকার নিয়েও আলোচনা করেন তারা।
চীনের অনুরোধে এ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24